Wednesday, 19th August, 2026

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল রাখতে আপিল

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রমে বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে আপিল দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার এ আপিলটি করেন। আবেদনে সচিবালয়ের কার্যক্রম যেভাবে চলছে, তা অপরিবর্তিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত রায়ের বিষয়ে আপিল সর্বোচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সংক্রান্ত রিটের শুনানি মুলতবি করে হাইকোর্ট। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের বর্তমান অবকাঠামো অপরিবর্তিত রাখার বিষয়ে সরকারের প্রতি প্রত্যাশা জানিয়েছে আদালত।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এর আগে অন্তর্র্বতী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটে স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আবেদন জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ সাতজন আইনজীবী জনস্বার্থে এ রিটটি করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

গত ৯ এপ্রিল জাতীয় সংসদ অন্তর্র্বতী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠাসংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল করে। বিরোধী দলের আপত্তি নাকচ করে বিলগুলো পাস হওয়ায় বিচার বিভাগ আগের অবস্থায় ফিরে যাওয়ার পথ তৈরি হয়েছে। ফলে বিচারক নিয়োগে আলাদা আইন থাকছে না এবং স্বতন্ত্র সচিবালয় বিলুপ্ত হওয়ার বিষয়টি সামনে আসে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দিয়ে হাইকোর্ট পূর্বে একটি রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করার প্রস্তুতি নিচ্ছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com