Tuesday, 6th October, 2026

চিকিৎসক হিসেবে কোন স্বীকৃত যোগ্যতা না থাকলেও চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগ মো. জাফর নামে এক ব্যক্তির বিরুদ্ধে

চিকিৎসক হিসেবে কোনো স্বীকৃত যোগ্যতা ও নিবন্ধন না থাকলেও চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে মো. জাফর (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার দাসের জঙ্গল বাজারের মুক্তিযোদ্ধা ভবনের দোতলায় অবস্থিত জান্নাত মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।

দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক মো. জাফর শরীয়তপুর সদর উপজেলার শেখ আলাল উদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সোমবার সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে জাফরের প্রয়োজনীয় নিবন্ধন, চিকিৎসা দেওয়ার বৈধ অনুমতিপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র না থাকার তাকে আটক করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯(২) ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com