Friday, 21st August, 2026

ফেনীতে একদিনে ৮টি মরদেহ, জেলাজুড়ে শোকেরমাতম

ফেনীতে একদিনে ৮টি মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দিনভর হাসপাতাল, মর্গ, থানা ও বিজিবির ক্যাম্পে নিহতদের স্বজনদের ভিড় দেখা যাচ্ছে। দিনব্যাপী
জেলাজুড়ে ছিল শোকেরমাতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোষ্ট করে শোক ও শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই যুবক নিহত’

ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বাসপদুয়া গ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) ও লিটন নামে দুই যুবক নিহত হয়েছেন। মো. আফছার (৩১) নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার(২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্তের ২১৬৪/৩-এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিল্লাত পরশুরাম পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে ও লিটন একই গ্রামের গাছি মিয়ার ছেলে। আহত আফছার বাসপদুয়া এলাকার এয়ার আহম্মদের ছেলে। ঘটনার সময় লিটনের মরদেহ নিয়ে গেলেও ২০ঘন্টা পর রাতে বিএসএফ’ ফেরত দিয়েছে বলে জানিয়েছেন বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোশারফ হোসেন।

‘সড়ক দুর্ঘটনায় নিহত-৪’
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ফেনী সদর ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাঁছগাছিয়া ইউনিয়নের উজালিয়া গ্রামের কাজি বাড়ীর শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)। তারা দুজনই বার্জার কোম্পানীর গাড়ী চালক ছিলেন। এ ঘটনায় ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ।

এদিকে, একইদিন বিকালে ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার (এসএসকে) রোডে সিএনজি অটোরিকশার ধাক্কায় আদনান হোসেন জিসান(৬) নামের এক শিশু নিহত হয়েছে। সড়কটির জিয়া মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদনান জেলার দাগনভুুঞা উপজেলার চন্দ্রদ্বীপ গ্রামের মোহাম্মদ মাসুদের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফেনী থানার ওসি শামসুজ্জামান জানান, সিএনজি অটোরিকশা ও চালক সনাক্ত করে মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে, এদিন বিকালে সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের মুজিব মিয়ার বাজারে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহি হাসান মুরাদ গুরুতর আহত হয়। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। সে পিরোজপুরের শিয়ারকাটা গ্রামের মাহমুদ শিকদারের ছেলে।

‘রেলস্টেশন এলাকায় দুজনের মরদেহ উদ্ধার’

শুক্রবার দিবাগত রাতে সহদেবপুর এলাকার রেললাইন সংলগ্ন স্থান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিন দুপুরে রেল স্টেশন থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। দুই জনের পরিচয় ও মৃত্যুর কারন জানা যায়নি। ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, রেলস্টেশন এলাকা থেকে উদ্ধারকৃত দুটি মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com