Friday, 11th September, 2026

হেবা আইন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সরকার কুরআনবিরোধী আইন করবে না বলে অঙ্গীকার করলেও সংসদে হেবা আইনে বিতর্কিত সংশোধন পাস করেছে। ইসলামী শরীয়াহ বিরোধী আখ্যা দিয়ে এই আইন অবিলম্বে বাতিল না করলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংসদে সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে হঠাৎ করেই শরীয়াহ বিরোধী আইন পাস করেছে, যা সরাসরি ইসলামের ওপর আঘাত। দেশের ইতিহাস ও ঐতিহ্যকে উপেক্ষা করে সরকার দেশের আলেম সমাজকে অপমানিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে ফয়জুল করীম বলেন, বিরোধী দল একদিকে লংমার্চ করছে, অথচ আবার সংসদে পক্ষেই কথা বলছে, যা বোধগম্য নয়। সংবাদ সম্মেলনে হেবা আইন ইস্যুতে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দেয় দলটি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com