Sunday, 20th September, 2026

যেসব চাকরিজীবী সুবিধা পাবেন না নতুন পে স্কেলের

জাতীয় বেতনস্কেল, ২০২৬ গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। তবে ওই দিন যারা চাকরি থেকে অবসর নিয়েছেন, তাদের সবাই নতুন বেতনস্কেলে বেতন নির্ধারণের সুবিধা পাবেন না। বিশেষ করে, ৩০ জুন ২০২৬ তারিখে যাদের অবসরোত্তর ছুটি (পিআরএল) শেষ হয়েছে এবং ১ জুলাই অবসর নিয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন বেতনস্কেলের সুবিধা প্রযোজ্য হবে না। নতুন পে স্কেল নিয়ে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর আওতা, বেতন নির্ধারণের পদ্ধতি এবং অবসর, অবসরোত্তর ছুটি, পদোন্নতি, প্রেষণ, ছুটি ও সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা কর্মচারীদের জন্য পৃথক বিধান তুলে ধরা হয়েছে।
গেজেটের বিধান অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে কোনো কর্মচারীর অবসরোত্তর ছুটি শেষ হলে এবং তিনি ১ জুলাই অবসর নিলে, ১ জুলাই থেকে কার্যকর জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী তার বেতন নির্ধারণ করা হবে না।
অন্যদিকে, ১ জুলাই ২০২৬ তারিখে কোনো কর্মচারী অবসরোত্তর ছুটিতে থাকলে তার ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রযোজ্য হবে। এ ধরনের কর্মচারীর বেতন জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে শুধু পেনশন নির্ধারণের উদ্দেশ্যে নির্ধারণ করা হবে।
অবসরোত্তর ছুটির মেয়াদে কোনো কর্মচারীর বার্ষিক বেতনবৃদ্ধির তারিখ পড়লে, সেই বেতনবৃদ্ধিও পেনশন নির্ধারণের জন্য তার বেতনের সঙ্গে যুক্ত হবে। তবে অবসরোত্তর ছুটির সময়ে তিনি যে ছুটির বেতন পাবেন, তা পুরোনো বেতনস্কেলের ভিত্তিতেই দেওয়া হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com