Sunday, 20th September, 2026

অপ্রতিমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা আইফোন ছিনিয়ে নিতেই : পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে তার হাতে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার জন্য হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ সুপার জানান, অপ্রতিমের সঙ্গে যাদের সখ্য ছিল, তাদের মধ্যেই কয়েকজন তাকে কৌশলে ঘটনাস্থলে নিয়ে যায়। পরে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সেখানে ফেলে রাখা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতিম হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে এসব তথ্য পাওয়া গেছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “তুহিন, সিয়াম ও কামরুল বাঁশ দিয়ে মাথায় আঘাত করে অপ্রতিমকে হত্যা করে। প্রাথমিক তদন্তে এমনটাই নিশ্চিত হয়েছে পুলিশ। অন্যজন ফাহাদ। তার বিষয়ে যাচাই-বাছাই চলছে।”
তিনি আরও বলেন, “তুহিনই অপ্রিতমকে বাসা থেকে ম্যাসেজ পাঠিয়ে নিয়ে যায়। তার কাছ থেকেই ব্যবহৃত আইফোন উদ্ধার করেছে পুলিশ।” পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে তুহিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে অপ্রতিমকে হত্যার পেছনে তার আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য থাকার কথা উঠে এসেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com