Sunday, 4th October, 2026

বার্ন ইনস্টিটিউটে এখনও আশঙ্কাজনক চার, গুরুতর দগ্ধ ৯ জন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গত ২৪ ঘণ্টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এখানে ভর্তি রয়েছে ৩৬ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক চারজন এবং গুরুতর দগ্ধ ৯ জন। আর দুজনকে রিলিজ দেওয়া হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন এসব তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে ৩৬ জন। তাদের মধ্যে চার জন আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে এবং ৯ জন রোগীর অবস্থা গুরুতর। এছাড়া বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসায় আমাদের কী কী ওষুধ দরকার সেগুলো আমরা আগে থেকেই কিনে রেখেছি।

তিনি বলেন, আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম, আজকে থেকে রিলিজ দেওয়া শুরু করবো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দুই শিশুকে কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেবো। আশা করছি, আগামী সপ্তাহে আরও ১০ জনকে আমরা ছেড়ে দিতে পারবো।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com