Sunday, 4th October, 2026

মাইলস্টোন ট্রাজেডি : উত্তরাতে বিমান বাহিনীর মহড়া উচিত হয়নি থথথআব্দুস সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন,উত্তরা মাইলস্টোন স্কুল সহ ঘনবসতি এলাকা। এই জায়গায় বিমান বাহিনীর মহড়া উচিত হয়নি।বিমান বাহিনীর উচিত পুরাতন বিমানের যন্ত্রপাতি ঠিক মত মেরামত করা। যাতে করে আর এরকম মর্মান্তিক দূর্ঘটনা না ঘটে।

রবিবার (২৭ জুলাই) বেলা ১১ টায় টাঙ্গাইলের মির্জাপুরের নগর ভাদগ্রাম এলাকার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তানভীর আহাম্মেদের কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ আমরা উত্তরায় বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করছি।আজকে তানভীরের বাড়িতে এসেছি তার পরিবারকে সমবেদনা জানাতে। আমরা বিএনপি সব সময় নিহত ও আহতদের পরিবারের সাথে আছি।

এসময় তানভীরের বাবা রুবেল মিয়া,কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল সহ উপজেলা বিএনপির নের্তৃত্ব উপস্থিত ছিলেন।

এরপর সখিপুর উপজেলার অপর শিক্ষার্থী মেহেরাজ আফরিন হুমাইরার পরিবারের সাথেও সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com