আজ , , ,

পঞ্চগড়ে মাদকসেবনের সময় তিন যুবক আটক।। দুই মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

পঞ্চগড় শহরের কায়েপাড়া এলাকায় মাদকসেবনের সময় তিন যুবককে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কায়েপাড়ার একটি বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল। এ সময় মাদক মাদকসেবনেরত অবস্থায় তিন যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলেন— রফিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান মুন্না,গোলবক্স এর ছেলে আবু তাহের এবং আব্দুস সাত্তারের ছেলে তাকবীর হোসেন মুন্না। তারা সবাই পঞ্চগড় শহরের উত্তর জালাসী ও নিউমার্কেট এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে মাদকসেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি তাদের প্রত্যেককে দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com