Sunday, 4th October, 2026

চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

দেশের চারটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বেশির ভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার (২৮ জুলাই) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানান। আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় চার বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী দিনগুলোতেও (৩০ ও ৩১ জুলাই) সারাদেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। এর মধ্যে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আগামী ১ আগস্ট (শুক্রবার) সকাল ৯টা থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ও চার বিভাগে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com