Sunday, 4th October, 2026

নিজেদের চাঁদাবাজি আড়াল করতে তরুণদের দোষ দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে পড়েছে এবং এখন নিজেদের দায় এড়াতে সেই দায় তরুণদের ঘাড়ে চাপানো হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইলে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র আগে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, নিজ দলের চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নিন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি রাষ্ট্র সংস্কারের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছে অস্পষ্ট। যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে বহু রাজনৈতিক দল চলে, সেই অর্থনৈতিক কাঠামো ভাঙতে হবে। এ জন্য চাঁদাবাজির সংস্কৃতি পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ বলেন, শুধু মুখে প্রতিশ্রুতি নয়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ, গণভোট বা এলএফও-এর (লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার) মাধ্যমে সেটি সম্ভব। পরবর্তী নির্বাচিত সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, যদি নির্বাচন কমিশনের জন্য নিয়োগ কমিটি করা হয়, তাহলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেও (পিএসসি) একইভাবে নিয়োগ প্রক্রিয়া চালু হওয়া উচিত। সরকারি চাকরিতে দলীয়করণ নয়, নিরপেক্ষতা নিশ্চিত করা তরুণ প্রজন্মের বড় প্রত্যাশা।

তিনি বলেন, উচ্চকক্ষে পার্লামেন্টারি রিভিউ (পিআর) ব্যবস্থা চালু হলে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠবে। যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে- দেশ ও জাতির কল্যাণে সিদ্ধান্ত নিতে হবে। চাঁদাবাজি, অস্বচ্ছতা ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের কাঠামো সংস্কারেই বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ভবিষ্যৎ নিহিত বলে মনে করেন তিনি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com