Sunday, 4th October, 2026

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে শোক র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে শোক র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস্ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জুলাই শহীদের স্মরণে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বাংলাদেশ স্কাউটস্ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, জেলা স্কাউটস্ কমিশনার মোঃ আব্দুল মাজেদ, সহকারী কমিশনার হোসনেয়ারা সাথী, জেলা স্কাউটের ক্যাব লিডার স্বপন কুমার মিত্র, সদর উপজেলা স্কাউট লিডার মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।
জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল কলেজের স্কাউট প্রতিনিধি, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com