Saturday, 22nd August, 2026

কিশোরগঞ্জে নরসুন্দা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীতে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলো সাইফা (১০) ও মায়মুনা (৯)। তারা করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের বাসিন্দা। সাইফা ওই গ্রামের রতন মিয়ার মেয়ে এবং মায়মুনা ইকলাস মিয়ার কন্যা। সাইফা দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ও মায়মুনা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, দুপুরে খেলার একপর্যায়ে পরিবারের অজান্তে দুই শিশু নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে বিকেল ৩টার দিকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, নদীপাড়ে কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কবার্তা না থাকায় প্রায়শই ছোটরা গোসল করতে নামে, যার ফলে দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com