Wednesday, 7th October, 2026

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে পাড় ঘেঁসে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার কালিরচর এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। নদীতে সীমানা নির্ধারন করে দেওয়ার পরেও অবৈধভাবে বালু উত্তোলন করায় তাৎক্ষণিক ২ জনকে আটক করা হয়। একই সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে দুজনকে একলাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সদর এ কে এম হাসানুর রহমন। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভাঙনসহ পরিবেশ ও নৌচলাচলে বিঘ্ন ঘটে। জেলা প্রশাসন থেকে যে সীমানা নির্ধারন করে দেওয়া হয়েছে তারা সেখানে বালু উত্তোলন করুক। জনস্বার্থরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে জেলা প্রশাসনের এমন মহতি উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা তাদের। একই সাথে ড্রেজার জব্দ করা হলে অবৈধভাবে বালু উত্তোলন অনেকটাই কমে যাবে বলে তারা দাবি করেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com