Sunday, 4th October, 2026

বোয়ালমারীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) বিকালে উপজেলার শেখর গ্রামের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম একাডেমি সংলগ্ন শেখর ইউনিয়ন পরিষদের সদস্য মো. রেজাউল মেম্বারের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। যুবকটি মানসিক ভারসাম্যহীন বলেও ধারণা করা হচ্ছে। সকাল থেকে তাকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান। বিকাল সাড়ে ৫ টার দিকে অজ্ঞাতনামা এ যুবক পুকুরে গোসল করছিলো। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে স্থানীয়দের মনে সন্দেহ হলে তারা পানিতে নেমে সন্ধান করে তার ডুবন্ত মৃতদেহ উদ্ধার করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়।

বোয়ালমারী থানার উপপরিদর্শক শিমুল মোল্যা জানান, মৃত যুবক মুসলিম, আনুমানিক ২৫ বছর বয়স। তার পরিচয় নিশ্চিত হওয়া যায় নাই। তবে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, তার পরিচয় নিশ্চিতে পিবিআই এর সহায়তা চাওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হবে। পরিচয় নিশ্চিত না হলে ময়নাতদন্তের পর বিধি মোতাবেক তার দাফন সম্পন্ন করা হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com