Sunday, 4th October, 2026

লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাই এর নতুন কমিটি গঠিত

লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাই এর ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠিত ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে লায়ন মো: আলমগীর, সেক্রেটারি পদে লায়ন জামাল উদ্দিন, ট্রেজারার পদে লায়ন রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা) নাম ঘোষণা করা হয়েছে। পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন লায়ন তাহের আহম্মদ, লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল।
লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাই এর পরিচালক লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল বলেন, লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাইয়ের নবগঠিত কমিটিতে দায়িত্ব পাওয়া তিনজনই ডাইনামিক লিডার। তাঁরা স্ব স্ব ক্ষেত্রে সকলেই সমাজে আলো ছডিয়েছেন। মীরসরাইয়ের তিন নক্ষত্রের সুযোগ্য নেতৃত্বে লায়ন্স ক্লাব মীরসরাই একটি সেবা সমৃদ্ধ বছর কাটাবে বলে আমার বিশ্বাস ।
প্রসঙ্গত: লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানী অপারেশন, ওষুধ বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, টিন বিতরণ, শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালনা করা হয়ে থাকে প্রতিনিয়ত।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com