Tuesday, 6th October, 2026

খাদ্য মন্ত্রণালয়ের রেকর্ড পরিমাণ ধান ও চাল সংগ্রহ

খাদ্য মন্ত্রণালয়ের ‘বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ এর অধীনে’ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। কর্মসূচিতে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি। এছাড়া সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন; যা লক্ষ্যমাত্রা ১৪ লাখ মেট্রিক টনের তুলনায় বেশি। অন্তর্র্বতীকালীন সরকার এবার আতপ চাল সংগ্রহ করেছে ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টনের তুলনায় বেশি। কর্মসূচিটি গত ১৫ আগস্ট শেষ হয়েছে। মন্ত্রণালয় এবার ধান ৩৬ টাকা কেজি দরে এবং চাল ৪৯ টাকা কেজি দরে কিনেছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com