Sunday, 4th October, 2026

গুলশান থানার সাবেক ওসি আমিনুল গ্রেপ্তার

টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পরিদর্শক ও গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ ট্রেনিং সেন্টারেই তাকে গ্রেপ্তার দেখানো হয়।

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের সূত্র জানায়, আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। পরে গত ৫ আগস্ট তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক পদে যোগ দেন। এর পর তার বিরুদ্ধে ঢাকায় একটি পিটিশন মামলা হয়।

 

বুধবার সেই মামলার গ্রেপ্তারি পরোয়ানা টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছালে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ জানান, ‘ওয়ারেন্ট আসার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা তিনি জানাতে পারেননি। বর্তমানে আমিনুল ইসলামকে মির্জাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com