Wednesday, 7th October, 2026

জাকসু নির্বাচনে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপিপন্থি তিন শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপিপন্থি তিন শিক্ষক।

তারা হলেন, অধ্যাপক নাহরিন ইসলাম খান, অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক শামীমা সুলতানা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তারা এ ঘোষণা দেন।

দায়িত্ব থেকে সরে দাঁড়ানো শিক্ষক অধ্যাপক শামীমা সুলতানা অভিযোগ করেন, নির্বাচন কমিশন থেকে যেভাবে ব্যালট বাক্সগুলো পাঠানোর কথা ছিল, সেভাবে কিন্তু পাঠানো হয়নি। তারা এ নির্বাচনকে হালকাভাবে নিয়েছে। নির্বাচনের দিন নতুন নতুন ভোটার তৈরি করা হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো। আজকের নির্বাচনটা ছিল সাজানো নাটক। এ জন্য আমরা বর্জন করেছি।

 

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com