Sunday, 4th October, 2026

ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন রোগী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৭ জন, খুলনা বিভাগে ২৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।
এদিকে গত একদিনে সারা দেশে ৫০২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫২৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৩৮ হাজার ৫২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com