Sunday, 4th October, 2026

হারিস-ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ ভারতের

এবার ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের কাছে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ এবং সাহিবজাদা ফারহানের উস্কানিমূলক অঙ্গভঙ্গির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ করা হয়েছে। দুজনের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিসিসিআই। নিজেদের দাবির সমর্থনে আইসিসিতে ভিডিও প্রমাণও জমা দিয়েছে তারা।

উল্লেখ্য, সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ফিফটি করার পরে বন্দুকের মতো করে ব্যাট ধরে উদযাপন করেন সাহিবজাদা ফারহান। চলতি বছরের শুরুতে ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁয়ে এক হামলায় ২৬ জনের প্রাণ কেড়ে নেয় সন্ত্রাসীরা। ভারতের দাবি, ওই হামলা চালায় পাক জঙ্গিরা। পরিপ্রেক্ষিতে সাহিবজাদার এই সেলিব্রেশনে বিতর্ক তৈরি করেছে। পাকিস্তানি ওপেনারের এই অঙ্গভঙ্গি স্পষ্টতই অসংবেদনশীল ছিল।
একই ম্যাচে ভারতীয় দর্শকদের দিকে আঙুল তুলে ‘৬-০’ ইশারা করেন হারিস রউফ। হাত দিয়ে অঙ্গভঙ্গি করে ভারতীয় বিমান ধ্বংস হওয়ার ইঙ্গিত করেন তিনি। পহেলগাঁয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালায় ভারত। সেসময় ৬টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করে পাকিস্তান বলে দাবি করে পাক সরকার। এ নিয়েই গর্বিত পাকিস্তানিরা। সেটা স্মরণ করে ক্রিকেট মাঠে ভারতীয় সমর্থকদের কটাক্ষ করেন হারিস।
পাকিস্তানকে উড়িয়ে সুপার ৪-এ যাত্রা করে ভারত। সেই জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন ওপেনার শুভমান গিলের। তার সঙ্গে ম্যাচ জেতানো পারফর্ম করেন অভিষেক শর্মা। মাঠে পাকিস্তানিদের ব্যাট এবং পরে মুখ দিয়ে কড়া কড়া জবাব দেন দুই তরুণ তুর্কি। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের নাম না করে ট্রোল করেন দুজনই। ম্যাচের মুহূর্তের ছবি দিয়ে সংক্ষিপ্ত বার্তায় পাকিস্তানকে খোঁচা মারেন দুই তারকাই। সোশ্যাল মিডিয়া পোস্টে গিল লেখেন, ‘খেলাই কথা বলে, শব্দ নয়’। অভিষেক শর্মা লেখেন, ‘তোমরা বরং কথা বলো, আমরা ম্যাচ জিতি।’

ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে অভিষেক বলেন, ‘ব্যাপারটা খুব সহজ ছিল। কোনও কারণ ছাড়াই আমাদের দিকে তেড়ে আসছিল তারা। সেটা আমার একদমই পছন্দ হয়নি। তাই ব্যাট দিয়ে তাদের ওষুধ দিয়েছি আমি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com