Saturday, 3rd October, 2026

ভারত-পাকিস্তানের ২ তারকাকে আইসিসির শাস্তি

ভারত-পাকিস্তানের ২ তারকাকে আইসিসির শাস্তিএশিয়া কাপের ১৭তম আসরের ফাইনাল ম্যাচ বাকি থাকায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। ৪১ বছরের ইতিহাসে প্রথমবার তারা এশিয়া কাপের ফাইনালে খেলতে যাচ্ছে। তবে চলতি টুর্নামেন্টে তাদের আগের দুই ম্যাচের তুলনায় বিতর্ক ও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ভারত-পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছিল উভয় দেশের ক্রিকেট বোর্ড বিসিসিআই ও পিসিবি। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুবাইয়ে শুনানি অনুষ্ঠিত হয়। আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার হারিস রউফকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ করে জরিমানা করেছেন। আর পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান কোনো শাস্তি পাননি, তবে সতর্ক করা হয়েছে।
ফারহান সুপার ফোরে ভারতের বিপক্ষে ঝোড়ো ফিফটি করে ‘গানশট’ উদযাপন করেছিলেন। তার উদযাপন নিয়ে বিতর্ক ওঠে এবং বিসিসিআই অভিযোগ জানায়। ফারহান দাবি করেন, তার উদযাপনে কোনো রাজনৈতিক বার্তা নেই এবং এটি ক্রিকেটীয় রীতির মধ্যে পড়ে। তিনি উদাহরণ হিসেবে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির ‘গানশট’ উদযাপন উল্লেখ করেন।
হারিস রউফ একই ম্যাচে ভারতীয় সমর্থকদের উদ্দেশে আঙুল দিয়ে ‘৬–০’ সংকেত দেখান এবং বিমান ভূপাতিত হওয়ার অঙ্গভঙ্গি করেন, যা নেটিজেনরা ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ বলে মনে করেছেন। এ বিষয়ে বিসিসিআইও আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিল।

শুনানিতে তিন ক্রিকেটার নিজেদের যুক্তি উপস্থাপন করেন। তবে সূর্যকুমার ও রউফের ব্যাখ্যা আইসিসি সন্তোষজনক মনে করেনি। ফলে তাদের জরিমানা এবং ফারহানকে সতর্ক করার সিদ্ধান্ত আসে। সূর্যকুমার যাদবকে দেওয়া জরিমানা নিয়ে বিসিসিআই আপিল করেছে।

এর আগে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশ্যাক’ নীতি নিয়ে বিতর্ক তৈরি হয়। পাকিস্তান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে প্রত্যাহারের আবেদন জানায়, তবে আইসিসি তাকে বহাল রেখেই বাকি ম্যাচ আয়োজনের অনুমোদন দেয়। পাকিস্তান দলের ম্যাচ বয়কটের হুমকির পর অবশেষে তারা ক্ষমা চেয়ে মাঠে নামে।

সব বিতর্কের মধ্যেই রোববার অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের ফাইনাল।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com