Sunday, 23rd August, 2026

রাজধানী থেকে আ. লীগে আরও ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

এর আগে সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক মিছিল ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে একই সংগঠনের একাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com