Sunday, 4th October, 2026

চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী এই চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক, যিনি এখন থেকে ফেনীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া চার কর্মকর্তার মধ্যে মোহাম্মদ সোলায়মান ও আফসানা বিলকিস বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা, আর সাইফুল ইসলাম ও মনিরা হক ২৭তম ব্যাচের।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়া মোহাম্মদ আবদুল আউয়ালের আদেশ বাতিল করা হয়েছে। নতুন এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com