Monday, 24th August, 2026

দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৭৫৪

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭৫৪ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৪৬ জন।

বুধবার (১৫ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৭৫৪ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৪৬ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫০৮ জন।

এছাড়া অভিযানে উদ্ধার করা হয় বিদেশী পিস্তল একটি, ওয়ান শুটারগান একটি, একনলা বন্দুক একটি, কার্তুজ ৫ রাউন্ড, বার্মিজ চাকু একটিসহ অন্যান্য অপরাধ কাজে ব্যবহৃত নানা রকম জিনিসপত্র।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com