Sunday, 4th October, 2026

নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

নিরাপদ সড়কের দাবিসহ পাঁচ দফা দাবি নিয়ে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে গেছে ফার্মগেটের প্রধান সড়কে যানবাহন চলাচল।

এর দুই দিন আগে ফার্মগেট এলাকায় ট্রাক চাপায় সিফাত নামে এক যুবক নিহত হন। নিহত সিফাত স্থানীয় একটি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। এ ঘটনার পর থেকেই এলাকাজুড়ে ক্ষোভ বাড়ছিল।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।

তিনি আরও জানান, সিফাত নিহতের ঘটনায় মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো,

* সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

* ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরেদের স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।

* পার্কিং আইন কার্যকর: নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।

* যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা ও যানজট এড়াতে রেল ক্রসিং থেকে গির্জা পর্যন্ত রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

* সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে তিনটি স্পিডব্রেকার, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।

অবরোধ চলাকালে ফার্মগেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যানচলাচল বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে তেজগাঁও, বিজয় সরণি ও শাহবাগমুখী সড়কে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com