Monday, 5th October, 2026

’আগামী ১০ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হতে পারে জকসু নির্বাচন’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে জকসু নির্বাচন। ১৩ ডিসেম্বর আমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে এবং ১১ ডিসেম্বর সাপ্তাহিক শেষ কর্মদিবস বৃহস্পতিবার ওইদিন নির্বাচন সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা আশাবাদী আগামী ১০ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হতে পারে নির্বাচন।’
শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

জকসু প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, আগামী রবিবারে নির্বাচনী আচরণ বিধিমালা চূড়ান্ত করে আগামী সোমবার ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। ২৭ নভেম্বর নয়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে নির্বাচন। সম্ভাব্য তারিখ হিসেবে ডিসেম্বরের ৮, ৯ বা ১০ তারিখকে আমরা যাচাই করে রেখেছি। চূড়ান্ত হয়নি নির্দিষ্ট কোনো তারিখ।

অধ্যাপক মোস্তফা হাসান বলেন, ‘ইতোমধ্যে আমাদের ভোটার তালিকা তৈরি, নির্বাচনে কারা প্রার্থী হবে এবং ভোট দিতে পারবে এসব কিছু খসড়া করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী আচরণ বিধিমালাও খসড়া করে রেখেছি। যেহেতু আগে কখনো জকসু হয়নি আমাদেরও নিজস্ব কোনো আইন বা সংবিধি নেই। সেক্ষেত্রে আমরা চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী আচরণ বিধিমালা থেকে নির্বাচনী আচরণ বিধিমালাটা তৈরি করেছি।

অধ্যাপক মোস্তফা হাসান আরও বলেন, ‘তবে এটি চূড়ান্ত হয়নি এখনো। আগামীকাল সব ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাংবাদিক প্রতিনিধি, নির্বাচনের অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে বসে বৈঠক করে এটি চূড়ান্ত করা হবে। যেন কেউ দ্বিমত করতে না পারে। আশাকরি রবিবার এটি চূড়ান্ত হয়ে গেলো সোমবার বা মঙ্গলবারেই আমরা জকসুর তফসিল ঘোষণা করে দেব।’

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com