আজ , , ,

‘কয়েকশ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন’

কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীদের মোকাবিলায় কয়েকশ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। সোমবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

শরিফ ওসমান হাদী তার পোস্টে বলেন, ১৩ তারিখ আমরা ফজর পড়ব শাহবাগে। এক হাতে থাকবে লিফলেট, অন্য হাতে বাঁশের লাঠি। সারা দিন রাজপথে ভোটারযোগ করব আর খুনি লীগের গুণ্ডাগুলারে খুঁজব।
তিনি বলেন, দিল্লির জঙ্গিগুলোকে কোথাও এক মিনিটের জন্য পাওয়ামাত্রই ওদের পাওনা বুঝিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আমাদের সঙ্গে থাকবেন শহীদ পরিবার ও আহত ভাই-বোনেরা।

তিনি আরও বলেন, দেশ ধ্বংসের জন্য কয়েক শ কোটি টাকা বাজেট করেছে ফেরাউসিনা। আপনারাও কয়েক শ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন। আজাদির এই জমিনকে আমরা আর জাহান্নাম হইতে দেব না। ইনশাআল্লাহ।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com