Thursday, 27th August, 2026

যমুনার সামনে অবস্থানের আলটিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন, জামায়াতসহ ৮ দল

পাঁচ দফা মানতে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জামায়াত, ইসলাম আন্দোলনসহ সমমনা ৮ দল। এ সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলগুলোর নেতারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ আলটিমেটাম দেন। এছাড়া তিনি সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচির ঘোষণা করেন। এবং আগামী ১৬ নভেম্বর সকাল ১১টায় ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগেই দাবি মেনে নেওয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৮ দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন বলে আশা করছি। নেতারা এরইমধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন। এই সাক্ষাতেই রাজনৈতিক সংকটের নিরসন হবে।
এদিকে, নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজপথে থাকারও ঘোষণা দিয়েছে জামায়ত নেতৃত্বাধীন সমমনা ৮ দলের নেতারা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com