Sunday, 4th October, 2026

মিরপুরে বাসে আগুন

ঢাকায় শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্বরা। বুধবার (১২ নভেম্বর) বেলা ১টার দিকে মিরপুরে সনি সিনেমার সামনে এ ঘটনা ঘটে। শাহ আলী থানার ওসি গোলাম আযম বিষয়টি নিশ্চিত করেছেন। বাসটির সামনের দিকের কয়েকটি আসন পুড়লেও কেউ হতাহত হয়নি।

এছাড়া একই দিনে গাজীপুরে আলাদা স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সাভারের আশুলিয়ায় আগুন দেওয়া হয়েছে আরেকটি বাসে।

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।
মিরপুরের শাহ আলী থানা এলাকা শতাব্দী পরিবহনের বাসে আগুন দেওয়ার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। লোকজন ছোটাছুটি শুরু করে।

শাহ আলী থানার ওসি গোলাম আযম বলছেন, মিরপুর ২ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা বাসটিতে যাত্রী বেশে উঠেছিল হামলাকারীরা। ঘটনার পর তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

এদিকে ঢাকার কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পুড়ে গেছে পুলিশের একটি পিকআপ ভ্যান। আর রাজধানীর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস। তবে দুটি ঘটনাই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে। এ দুই ঘটনায় কেউ হতাহত হয়নি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com