Thursday, 27th August, 2026

রাজধানীর কাজিপাড়া মেট্রোরেল লাইন থেকে দুই ককটেল উদ্ধার

মেট্রোরেলের ট্র্যাক লাইনে জর্দার কৌটায় স্কচটেপ মোড়ানো দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ। রাজধানীর কাজিপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাক লাইনে ককটেল দু’টি পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে মেট্রোরেল লাইনে ককটেল পড়ে থাকার খবর পেয়ে তা উদ্ধার করে এমআরটি পুলিশ। পরে খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি অপসারণ করে।

এমআরটি পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সোহেল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাক লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।
ইন্সপেক্টর সোহেল চৌধুরী বলেন, আমরা সকাল ৯টার দিকে খবর পাই। লাইনে মেইনটেনেন্সের কাজ যারা করে, তারা সর্বপ্রথম ককটেল দুটি দেখতে পায়। ‌মেট্রোরেলের লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে কাফরুল থানায়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যে জায়গায় ককটেল দু’টি পাওয়া গেছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। কারণ লাইন তো অনেক ওপরে। তবে আশপাশের বিভিন্ন ভবনের এবং নিচের দোকানপাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে আসছে। পাশাপাশি বিভিন্ন স্থানে অবিস্ফোরিত ককটেলও উদ্ধার হচ্ছে নিয়মিত। সর্বশেষ এক বিস্ফোরণে ডিএমপির পল্লবী থানার একজন এএসআই আহত হয়েছেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com