Thursday, 27th August, 2026

ভূমিকম্পে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা ইসলামী আন্দোলন বাংলাদেশের

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ

ভূমিকম্পে আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

শুক্রবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে আহত ও নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছেন।

অধ্যক্ষ ইউনুছ আহমাদ বিবৃতিতে বলেন, ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ যা মহান আল্লাহর সিদ্ধান্তে সংঘটিত হয়। মানুষ হিসেবে আমাদের ভুমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি থাকা দরকার। কিন্তু বাংলাদেশের প্রস্তুতির বিবরণ আশংকাজনক। বিশেষ করে ঢাকা নগরের পরিকল্পনার ঘাটতি , বিল্ডিংকোড অনুসরণ না করা, পর্যাপ্ত রাস্তা ও খোলা জায়গা না রাখাসহ সামগ্রিকভাবে ঢাকাকে মরণফাঁদে পরিনত করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতামত অনুসারে ঢাকায় বড়মাপের ভুমিকম্প হলে পুরো শহর ধ্বংশও হয়ে যেতে পারে। দেশের রাজধানী নিয়ে এমন খামখেয়ালিপূর্ণ আচরন সার্বিকভাবে হতাশার।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, সরকার দ্রুততার সাথে দুর্যোগ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহন করবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com