Sunday, 4th October, 2026

জমিয়ত সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর ইন্তেকাল

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, প্রবীণ আলেমে দ্বীন, বর্ষীয়ান মুরব্বি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী ইন্তেকাল করেছেন। শনিবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর ছোট ভাই। তিনি রাজধানীর মানিকনগর মাদরাসা ছাড়াও একাধিক মাদরাসায় হাদিসের দারস দিতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

তারা শোকবার্তায় বলেন, মাওলানা কুদ্দুস কাসেমী ছিলেন একজন প্রজ্ঞাবান, দূরদর্শী ও খাঁটি আহলে হক আলেম। জমিয়তের আদর্শ বাস্তবায়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে আমরা একজন অভিভাবক হারালাম।

নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও অনুসারীদেরকে ধৈর্য ধারণের তাওফিক দেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com