Sunday, 4th October, 2026

যথাসময়ে নির্বাচন হোক এটা আমাদের চাওয়া: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশন বিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান জানিয়েছেন, আমরা দ্রুত নির্বাচন চাই। যথাসময়ে নির্বাচন হোক এটা আমাদের চাওয়া। জাতীয় সংসদ নির্বাচন অনিবার্য কারণ ছাড়া বিলম্বিত হোক বিএনপি তা চায় না।

বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নজরুল ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না। আশা করছি দ্রুত সুস্থ হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন বেগম খালেদা জিয়া।

এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়।

 

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com