আজ , , ,

ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে এখন জোবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং পৌনে ১২ টার দিকে তাকে বহকারী গাড়ি বহর এভারকেয়ার হাসপাতালের সামনে পৌছায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দেশে পৌঁছানোর পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রওনা হন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ-খবর নেবেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে তার আসা বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com