Sunday, 4th October, 2026

৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনল কলকাতা

আইপিএল নিলামের প্রথম দিন থেকেই ছিল উত্তেজনা আর চমক। সবচেয়ে বড় আলোচনার নাম ছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে নিতে শুরুতেই আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। পরে লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। দর বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা।

বাংলাদেশি কোনো ক্রিকেটারের আইপিএল নিলামে সর্বোচ্চ মূল্য এটি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা)। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ডলার-রুপির বর্তমান বিনিময় মূল্যে যেটি ৫ কোটি ৪৫ লাখ রুপি।
মোস্তাফিজ এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন এই পেসার। আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন তিনি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com