Sunday, 4th October, 2026

ভোট দেখতে ২০০ জনের মতো পর্যবেক্ষক পাঠাবে ইইউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেখতে প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ১৭৫ থেকে ২০০ জনের পর্যবেক্ষকের একটি প্রতিনিধি দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই প্রতিনিধি দলের প্রধান ইইউ পার্লামেন্ট সদস্য আইভার্স ইজাপস।

তিনি বলেন, এই প্রতিনিধি দলে বাকি কারা থাকছেন, তাদের সংখ্যা কত, তাদের সঙ্গে পরবর্তীতে কেউ জয়েন করবেন এ বিষয়ে পরে জানতে পারবেন।

ইসি সচিব বলেন, তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি হয়েছে। তাদের লোক প্রটোকল কঠোরভাবে মানার জন্য বলা হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টি দেখা হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com