Sunday, 4th October, 2026

সচিবালয়ে আন্দোলন : স্বাস্থ্য শিক্ষা বিভাগের ৪ জন বরখাস্ত

সচিবালয় ভাতার দাবিতে সরকারি নিয়ম উপেক্ষা করে আন্দোলন করায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চারজনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এদের মধ্যে একজন প্রশাসনিক কর্মকর্তা, দুইজন ব্যক্তিগত কর্মকর্তা ও একজন অফিস সহায়ক রয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বিগত ১০ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। ওই ঘটনার ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর সচিবালয়ের অভ্যন্তরে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।

দাখিলকৃত শাহবাগ থানার ৮ নম্বর মামলায় প্রশাসনিক কর্মকর্তা মো. রোমান গাজী, অফিস সহায়ক মো. আবু বেলাল, ব্যক্তিগত কর্মকর্তা মো. মহসীন আলী এবং মো. তাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এতে আরও বলা হয়েছে, বর্ণিত কর্মচারীদের প্রশাসনিক কারণে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে ‘সরকারি চাকরি আইন-২০১৮’-এর ধারা-৩৯(২) অনুযায়ী ভূতাপেক্ষভাবে জেল হাজতে প্রেরণের তারিখ (১২ ডিসেম্বর, ২০২৫) হতে সাময়িক বরখাস্ত করা হলো। এছাড়া বর্ণিত কর্মচারীরা বিধি মোতাবেক সাময়িক বরখাস্তকালীন খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলে জানানো হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com