Sunday, 4th October, 2026

সংসারে ভাঙন আর হুমকি-সাইবার বুলিংয়ে বিষণ্নতায় ভুগছিলেন জান্নাতারা রুমী

রাজধানীর জিগাতলায় ব্যক্তি মালিকানাধীন একটি নারী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটা আত্মহত্যা না কি হত্যাকাণ্ড সে প্রশ্নটি উঠেছে সবার আগে।

কারণ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখসারির যোদ্ধা এবং পরে যারা ফ্যাসিবাদবিরোধী অবস্থান দেখিয়ে সামনে এসেছেন, তারা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সম্প্রতি অন্যতম জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার জন্য প্রকাশ্যে মাথায় গুলি করা হয়েছে। তিনি এখন সিঙ্গাপুরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন।
রুমী আত্মহত্যা করেছেন না কি তাকে হত্যা করা হয়েছে, সে প্রশ্ন জোরালোভাবে ওঠার আরও কারণ হলো, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে তাকে নিয়ে সাইবার বুলিং করা হচ্ছিল। দেওয়া হচ্ছিল হত্যা ও ধর্ষণের হুমকি। এমনকি তার ব্যক্তিগত ও পারিবারিক তথ্যও অনলাইনে ছড়িয়ে দেয় পতিত আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, প্রায় দুই মাস ধরে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন রুমী। তিনি হত্যা ও ধর্ষণের হুমকিও পেয়ে আসছিলেন। এসব কারণে গত কিছুদিন ধরে ট্রমাটাইজড্ ছিলেন। দলের কর্মসূচিতে আসলেও বিমর্ষ থাকতেন রুমী।

সব মিলিয়ে তিনি এক ধরনের হতাশা ও বিষণ্নতায় ভুগছিলেন বলে জানান রুমীর স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা।

এছাড়া পরিবারের পক্ষ থেকে থানায় যে অপমৃত্যু মমলা দায়ের করা হয়েছে, তাতে বলা হয়েছে, রুমীর দুবার বিয়ে হয়, দুই সংসারই ভেঙে গেছে। দুই ঘরে তার দুটি সন্তান আছে। তারা বাবাদের কাছেই থাকে। সে কারণে তিনি বিষণ্নতায় ভুগছিলেন। এ বিষয়ে তিনি চিকিৎসাও নিচ্ছিলেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, এনসিপির নেত্রী জান্নাতারা রুমীর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সেই মামলায় বিষণ্নতার কথা উল্লেখ করেছে পরিবার।

তিনি আরও বলেন, জিগাতলায় যে বাসায় তিনি থাকতেন সেটি ব্যক্তি মালিকানার ভবন। ছোট ছোট রুম করে মালিক নারীদের জন্য মেস ভাড়া দিয়েছে।

রুমীর বাড়ি নওগাঁর পতœীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে। বাবার নাম জাকির হোসেন। তিনি ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নার্সিংয়ে পড়াশোনা শেষ করেছেন। এরপর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি করছিলেন। কিছুদিন হলো তিনি বেকার ছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্ট তাকে সাইবার বুলিং করছিল, হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছিল, এমনকি তার ব্যক্তিগত ও পারিবারিক তথ্যও অনলাইনে ছড়িয়ে দেয় পতিত আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা।

এ বিষয়ে জানতে চাইলে ওসি শাহাদাত হোসেন বলেন, এমন কোনো অভিযোগ পুলিশের কাছে করা হয়নি। তবুও তার মোবাইল জব্দ করা হয়েছে, ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

রুমীর চাচাতো ভাই মেহেদী হাসানও গণমাধ্যমকে জানান, রুমীর দুই বিয়ে ও সংসার ভেঙে যাওয়ার কথা।

তবে আইনশৃঙ্খলা বাহিনীকে বিস্তারিত তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন রুমীর পরিবারের সদস্যরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এনসিপির নেত্রী জান্নাতারা রুমীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com