Monday, 5th October, 2026

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

আগামী ১ জানুয়ারি থেকে মাসব্যাপী অনুষ্ঠিত হবে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। মেলার আয়োজন করা হয়েছে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।
উদ্বোধনী দিনে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই তথ্য নিশ্চিত করেছেন রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবেন। বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবি যৌথভাবে মেলার আয়োজন করছে। এবারের মেলায় দেশি ও বিদেশি মিলিয়ে ৩৫০টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। ভারতের পাশাপাশি পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ কয়েকটি দেশের ব্যবসায়ী ও প্রতিনিধি অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
দর্শনার্থীদের জন্য মেলায় ই-টিকিটিং সুবিধা চালু করা হয়েছে এবং টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। শিশুদের বিনোদনের জন্য দুটি শিশু পার্কও রাখা হয়েছে। নাম পরিবর্তনের আগের সিদ্ধান্ত বাতিল হওয়ায় মেলা পূর্বের নামেই অনুষ্ঠিত হবে, অর্থাৎ এটি ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ নামেই আয়োজিত হবে। উল্লেখ্য, ২০২২ সাল থেকে এ মেলা পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন করা হচ্ছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com