Sunday, 23rd August, 2026

এনসিপি ছেড়েছি, রাজনীতি নয় : তাজনূভা জাবীন

পদত্যাগ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন নতুন করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) দেওয়া আরেকটি ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, এনসিপি ছেড়েছেন ঠিকই, তবে রাজনীতি ছাড়ছেন না।

ফেসবুক স্ট্যাটাসে তাজনূভা জাবীন লেখেন, ‘আরেকটা কথা—আমি এনসিপি ছেড়েছি, রাজনীতি নয়। সংসদ পর্যন্ত যাওয়ার জন্য যে লড়াইটা চালাতে হয়, এরা একটাও সে লড়াই করে নাই। লড়াই, সংগ্রাম আর মজলুম ছাড়া সংসদে যাওয়া টেকসই না, জনপ্রতিনিধি হওয়াও টেকসই না। আমি টেকসই কিছু চাই। এই পদত্যাগের মধ্য দিয়েই আমার আসল লড়াই শুরু। এটা আমার রাজনীতির শেষ না, এটা শুরু।’
এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে দেওয়া এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিনি এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন। ওই স্ট্যাটাসে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘মাইনাস পলিটিকস’-এর অভিযোগ তোলেন। তাজনূভা জাবীনের দাবি, জামায়াতের সঙ্গে এই জোট কোনো আকস্মিক রাজনৈতিক কৌশল নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি বলেন, ‘পুরো জুলাইকে (গণ-অভ্যুত্থান) রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দেওয়া হচ্ছে জামায়াতের হাতে।’ উল্লেখ্য, তাজনূভা জাবীন ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী ছিলেন। তবে ওই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার সকালে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com