Sunday, 4th October, 2026

দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সতেরো বছর পর– নয়াপল্টন কার্যালয়ে সোমবার বিকেলে (২৯ ডিসেম্বর ২০২৫) তাঁর প্রথম আগমন।

এর আগে বেলা ৩টায় তারেক রহমান গুলশান এভিনিউ’র বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্য রওনা করেন। বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বিকাল ৪টায় এসে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।
এসময় বিএনপি চেয়ারপার্সন-এর উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com