Sunday, 4th October, 2026

ইসিতে তৃতীয় দিনে ৪১ জনের আপিল মঞ্জুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ৭১টি আবেদনের মধ্যে তৃতীয় দিনের শুনানিতে ৪১ জনের আপিল মঞ্জুর হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল আবেদনের শুনানি করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো নির্বাচন কমিশন।

শুনানি শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, ৪১টি আপিল মঞ্জুর হয়েছে, ২৫টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং একজন আবেদনকারী অনুপস্থিত ছিলেন। এছাড়া ৪টি আপিল এখনও অপেক্ষমান আছে।
এর আগে শনিবার ও রোববার মোট ১০৯ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে ৬৪৫ জন আপিল করেছিলেন। নির্বাচন কমিশন জানায়, আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com