Thursday, 20th August, 2026

বোলিং গড়ে বিশ্বসেরা, উইজডেনের বর্ষসেরা একাদশে মোস্তাফিজ

২০২৫ সালের পারফরম্যান্স বিবেচনা করে পুরুষদের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত ‘উইজডেন’। বছরজুড়ে আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ক্রিকেটারদের দাপট বিশ্লেষণ করে সাজানো এই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। শুধু একাদশে থাকাই নয়, পরিসংখ্যানের বিচারে ২০২৫ সালে বিশ্বের বাঘা বাঘা বোলারদেরও ছাড়িয়ে গেছেন তিনি।

উইজডেনের সম্পাদকীয় প্যানেল জানিয়েছে, ২০২৫ সালে অন্তত ১৫০ ওভার বোলিং করা ক্রিকেটারদের মধ্যে মোস্তাফিজের বোলিং গড় (১৮.০৩) ছিল সবচেয়ে সেরা। পুরো বছরে তিনি মোট ৫৯টি উইকেট শিকার করেছেন, যেখানে তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭৮। বিশেষ করে পেসারদের মধ্যে এই বছরে মোস্তাফিজের চেয়ে মিতব্যয়ী বোলিং আর কেউ করতে পারেনি। উইকেট শিকারের দৌড়ে জেসন হোল্ডারের (৯৭ উইকেট) পর পেসারদের মধ্যে মোস্তাফিজ ছিলেন অন্যতম সেরা। ২০২৫ সালটি মোস্তাফিজের জন্য ছিল দারুণ কর্মব্যস্ত।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি খেলেছেন বিপিএলের ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সে। এছাড়া আইপিএলে দিল্লি ক্যাপিটালস এবং আইএলটি-২০ তে দুবাই ক্যাপিটালসের হয়েও মাঠ মাতিয়েছেন তিনি। সারা বছর তার ধারালো বোলিং দিয়ে প্রতিপক্ষের রান আটকে রাখার পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি পেসার। মোস্তাফিজ ছাড়া উইজডেনের এই একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের অভিষেক শর্মা (১,৬০২ রান) এবং ইংল্যান্ডের ফিল সল্ট।
মিডল অর্ডারে আছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ও ডোনোভান ফেরেরা। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের স্যাম কারান, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও সুনীল নারিন।
এছাড়া অস্ট্রেলিয়ার হার্ডহিটার টিম ডেভিড, নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি এবং ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীও আছেন এই সেরা একাদশে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com