Wednesday, 19th August, 2026

বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নির্ধারণে আইসিসির গুরুত্বপূর্ণ বৈঠক শুরু

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে আজ দুবাইয়ে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। স্থানীয় সময় বিকেল চারটার পর শুরু হওয়া এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনিচ্ছুক বাংলাদেশের অবস্থানই এই বৈঠকের মূল আলোচনার কেন্দ্রবিন্দু। এই ইস্যুতে বিসিবি দীর্ঘদিন ধরেই তাদের উদ্বেগ জানিয়ে আসছে, যার চূড়ান্ত সিদ্ধান্ত আজকের সভা থেকেই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই নীতিনির্ধারণী বৈঠকে শুধু বাংলাদেশ নয়, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর শীর্ষ প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধির উপস্থিতিও বিশেষভাবে আলোচনায় এসেছে। কারণ বাংলাদেশের দাবির প্রতি প্রকাশ্য ও পরোক্ষ সমর্থন জানিয়েছে পিসিবি। ভারতে দল পাঠানো নিয়ে বাংলাদেশের অনড় অবস্থানের কারণে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেটার সমাধানে আজই কোনো সিদ্ধান্ত আসবে এমনটাই প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের। আইসিসি কি ম্যাচের ভেন্যু পরিবর্তনের পথে হাঁটবে, নাকি বিকল্প কোনো সমাধান দেবে, সেদিকেই তাকিয়ে রয়েছে পুরো ক্রিকেট বিশ্ব।
সভায় বিসিবির নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। এরপর সদস্য দেশগুলোর মতামত ও সম্ভাব্য ভোটাভুটির ভিত্তিতেই নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। এই বৈঠককে ঘিরে এশীয় ক্রিকেট রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, বিসিবির প্রস্তাব গুরুত্ব না পেলে পাকিস্তানও নিজেদের অবস্থান নতুন করে ভাবতে পারে, যা পুরো টুর্নামেন্টের জন্য বড় প্রভাব ফেলতে পারে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com