Saturday, 22nd August, 2026

শুধু ভোট দিলেই চলবে না, ভোটের হিসাব বুঝে নিতে হবে : তারেক রহমান

শুধু ভোট দিলেই চলবে না, ভোটের হিসাবও বুঝে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে। আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সবার, সব ধর্মের লোককে এক সঙ্গে থেকে আমাদের দেশটা গড়তে হবে।
এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। তিনি বলেন, এখন আবার অন্য একটি গোষ্ঠী কিছু কিছু ষড়যন্ত্র করছে। যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।গত ১৫-১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা কাজটি করেছে, তারা দেশ থেকে চলে গিয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালী-৬ হাতিয়া আসনের দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জেতাতে হবে। এর আগে এ এলাকার মানুষ অনেককে দেখেছে, তারা কিন্তু সমস্যার সমাধান করেনি। নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ, বল্কবাঁধ এগুলো আমরা ইনশাআল্লাহ করব। তবে আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা।এ সময় তারেক রহমান ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সব সমস্যার সমাধান করা হবে।জনসভায় কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com