Sunday, 4th October, 2026

ন্যায়বিচার ও সুশাসনের জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব অপরিহার্য—প্রফেসর ড. ইলিয়াস মোল্লা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–০১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বানা এম. এ. মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেন, দেশ আজ একটি সংকটপূর্ণ সময় অতিক্রম করছে। ন্যায়বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব ছাড়া কল্যাণকামী বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই সংকট থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, মানুষের ভোটের অধিকার ও মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে সচেতন ও সংগঠিত হতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকামী বাংলাদেশ গড়ে তোলা অবশ্যই সম্ভব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, এগ্রিকালচারালিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ।

তিনি বলেন,দেশের কৃষক ও সাধারণ মানুষের অধিকার দীর্ঘদিন ধরে অবহেলিত। এই অবস্থার পরিবর্তনে প্রয়োজন ন্যায়নীতি ও সততার রাজনীতি। জামায়াতে ইসলামী সেই আদর্শকে ধারণ করেই রাজনীতি করে যাচ্ছে এবং আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকবে।

জামায়াতে ইসলামী বানা ইউনিয়ন শাখার আমীর মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শেখ আবু হারিছ মোল্লা, উপজেলা আমীর মাওলানা মোঃ কামাল হুসাইন, উপজেলা সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমান, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি এস. এম. রিদওয়ানুন্নবী, আল হাসান মহিলা মাদ্রাসার সুপার মাওলানা এম. এ. কুদ্দুস এবং উপজেলা যুববিভাগের সভাপতি মোঃ মনিরুজ্জামান।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা সময়ের দাবি। তারা ফরিদপুর–০১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com