Friday, 21st August, 2026

পরিবর্তন চায় চব্বিশের যুব সমাজ : ড. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পচা রাজনীতি আর নয়, চব্বিশের যুব সমাজ পরিবর্তন চায়। তিনি বলেন, আমরা নোংরা রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, আমরা চাই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে দাঁড়াক। আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্ক্ষা। তারা জুলাইয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ডা. শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করার সুযোগ দেয়া হবে না। এ সময় ইনসাফের দেশ গড়ার সুযোগ দিতে জামায়াতকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com