Tuesday, 6th October, 2026

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)’র পদত্যাগের গুঞ্জন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করছে বলে গুঞ্জন উঠেছে। এতে বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশের একাধিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, বিষয়টি তারাও শুনেছেন। তবে কোনো কর্মকর্তাই তা নিশ্চিত করতে পারেননি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিভিন্ন মাধ্যমে এ গুঞ্জন উঠেছে। এ বিষয়টি নিশ্চিত করতে আইজিপি বাহারুল আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘যারা এই কথা বলছে তাদের কাছে শোনেন। আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না।’
উল্লেখ্য, গত মাসেই তিনি সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন। ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে যান তিনি। তবে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে ব্যাপক রদবদল আসে। তারই ধারাবাহিকতায় অন্তর্র্বতী সরকার ওই বছরের ২১ নভেম্বর তাকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিলো। সেই হিসেবে চলতি বছরের ২১ নভেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে এর আগেই তার পদত্যাগের গুঞ্জন সামনে এলো।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com