আজ , , ,

আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার, এমন মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না। এই মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখবো। সব সেক্টর দুর্নীতিমুক্ত রাখবো।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হবে। রাজনীতিমুক্ত মন্ত্রণালয় হবে। এই দুটি বিষয় থেকে মন্ত্রণালয়মুক্ত রাখবো। আমরা যেকোনো সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেব।
এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com